শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২৪ | ১০:০৪
Link Copied Successfully!
ফাইল ছবি

বৃহস্পতিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, এরপর দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে রাতের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া দফতর।

 

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেয়া পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়াসহ বৃষ্টিপাতের প্রবণতাও দেখছে অধিদফতর। দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

বিজ্ঞাপন

 

শনিবার (২০ জানুয়ারি) অস্থায়ীভাবে দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

 

বিজ্ঞাপন

রোববার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী আবহওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

 

এ দুই দিন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

এর আগে গত কয়েকদিন ধরে কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ফলে হাড় কাঁপোনো শীতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। আবার বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।

 

শুক্রবার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত হয় সন্ধ্যা ৫টা ৩৫ মিনিট। শনিবার ঢাকায় সূর্যোদয় হয় ভোর ৬টা ৪৩ মিনিট।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা