তড়িঘড়ি নয়, সময়মতোই সরকার গঠন করা হয়েছে: প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৩, ২০২৪ | ৬:১৫
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিসহ অনেকে বলছে- এত তড়িঘড়ি করে কেন সরকার গঠন করা হলো। আমাদের প্রস্তুতি আগে থেকেই ছিল, যদি জয়লাভ করি তাহলে দ্রুত সরকার গঠন করব। একদিন সময় নষ্ট করব কেন? কাজেই তড়িঘড়ি করে নয়, সময়মতোই সরকার গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দ্রুত সরকার গঠন করা হয়েছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য।

বিএনপির নেতৃত্ব না থাকায় নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু ভোট বানচাল করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সেদিন দেখলাম তাদের অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। চাবি নাকি হারিয়ে ফেলেছে। নিজেরাই তালা মেরে, আবার চাবি হারিয়ে এখন আবার সেই তালা ভেঙেছে। এটা হচ্ছে তাদের নতুন নাটক। মানুষকে ধোকা দেওয়া। এতে কিছু সময়ের জন্য মানুষকে ধোকা দেওয়া যায়, কিন্তু বেশি সময় না। পুলিশ যদি সিলগালা করত, তাহলে ওই তালা এভাবে থাকত না। এটা তাদের নিজেদের তালা।

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রী নতুন করে অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রকাশ করে বলেন, রুশ-ইউক্রেন লাগল, তার ওপর স্যাংশন, পরিবহণ-পরিচালন খরচ, জিনিসের দাম বাড়ল… ফিলিস্তিনে ইসরাইল হামল করল, এ নিয়ে আমরা নিন্দা জানাই। সবসময় আমার ফিলিস্তিনের সঙ্গে আছি। এ অবস্থায় জিনিসের দাম আরও বাড়বে। এরমধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করল। এটা যখন শুরু হয়ে গেল তখন তো অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন মূল কাজ হচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং জিনিসপত্রের দাম যা বেড়েছে তা নিয়ন্ত্রণ করা। গ্রামে-গঞ্জে তেমন অসুবিধা নেই, ঢাকা শহরে একটু সমস্যা, মানুষের কষ্ট হচ্ছে, সেখানে জীবনযাত্রার মান একটু বেশি। বাজারে কিন্তু পণ্যের ঘাটতি নেই। কিন্তু মনে হয় যে, কেউ জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে হয়রানি করে। আমাদের সেদিকে নজরদারি বাড়াতে হবে।

খাদ্য উৎপাদন বাড়াতে আবারও তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, যুদ্ধ লাগার পর থেকে খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে আসছি আমি। বলেছি, খাদ্যের ওপর চাপ আসবে। আমাদের গাছ লাগালেই তো ফল হয়। নিজেদের খাদ্যের ব্যবস্থা আমরা নিজেরাই করব। কারণ, আমাদের মাটি উর্বর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা