নতুন মন্ত্রিসভায় আসছেন যারা 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২৪ | ৯:৫৬
Link Copied Successfully!

রাষ্ট্রপতির অনুমোদনের পর মন্ত্রিসভায় শপথ নিতে ৩৬ জনকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁরা শপথ নেবেন। 

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। নতুন দায়িত্ব পাওয়াদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ১১ জন দায়িত্ব পাচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে।

মন্ত্রী হচ্ছেন যারা

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিতে ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে দুজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন। নতুন মন্ত্রিসভায় যারা আসছেন তাঁদের কোন কোন মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করবেন তা শপথ গ্রহণের পর নির্ধারণ হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে আবারও শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীদের মধ্যে অনেকেই এই মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। এরা হলেন, সাবেক বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক।

নতুন মুখ হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আব্দুর শহীদ, র আ ম ওয়ায়দুল মোক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ণ চন্দ চন্দ, আব্দুস সালাম, মুজিবুল হাসান চৌধুরী, জিল্লুর হাকিম, সাবের হোসেন চৌধুরী ও নাজমুল হাসান পাপন।

বিজ্ঞাপন

এছাড়াও সাবেক বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেনকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে শপথ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

এই ২৫ জনের বাইরে ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বর্তমান প্রতিমন্ত্রীদের মধ্যে এই তালিকায় আছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের নাম।

নতুন মুখ হিসেবে এই তালিকায় যুক্ত হচ্ছেন সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মুহিবুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম টিটু।

এর আগে বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত জানান রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন। একইসঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতিও দেন তিনি।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি দেশের সংবিধান অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন। তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জানানো হয়েছে।

এছাড়া নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়েছে বলে গণ্য হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে শেখ হাসিনা নেতৃত্বধীন আওয়ামী লীগ। এ নিয়ে ৫ বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদ ভবনে নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা