শারীরিক সম্পর্কের জন্য জোর করেছিলেন অনুরাগ : পায়েল

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২০ | ৫:১৪
Link Copied Successfully!

সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যু, তার জন্য রিয়া চক্রবর্তীকে কাঠগড়ায় দাঁড় করানো এবং মাদক যোগ নিয়ে বলিউডের দিকে আঙুল তোলায় বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগ কাশ্যপ ছিলেন আলোচনায়। বিজেপি সমর্থিত কঙ্গনা রানাউতের সমালোচনার জন্যও তিনি আলোচিত।

এবার তার বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্তার অভিযোগ। অনুরাগের বিরুদ্ধে ‘মিটু’ অভিযোগ এনেছেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দফতরকে ট্যাগ করে অনুরাগ তার সঙ্গে অভব্য আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি সামনে আসতেই মুহূর্তের মধ্যেই তা তোলপাড় সৃষ্টি করেছে বলিউডে।

ইন্ডাস্ট্রির অনেক স্টার-সুপারস্টারদের পাশে পেয়েছেন অনুরাগ। এমনকি বিচ্ছেদ হয়ে যাওয়া তার দুই স্ত্রীও অনুরাগকে সার্টিফিকেট দিয়েছেন নারীর প্রতি সম্মান দেখাতে জানা একজন পুরুষ হিসেবে।

বিজ্ঞাপন

এদিকে নিজের অভিযোগের বর্ণনা দিতে গিয়ে পায়েল বলেন, তাকে শারীরিক সম্পর্কের জন্য জোর করেছিলেন অনুরাগ। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, ‘বম্বে ভেলভেট’ ছবির শুটিংয়ের সময় এমন ঘটনা ঘটে যায়। প্রথম মিটিং ইতিবাচক ছিল। কিন্তু সমস্যা দ্বিতীয় মিটিং থেকে শুরু হয়েছিল বলে দাবি করেন পায়েল।

দ্বিতীয় মিটিং শেষে আমাকে একটি ঘরে নিয়ে যান অনুরাগ। তারপর ধীরে ধীরে নিজের পোশাক খুলতে শুরু করেন তিনি। আমাকে জোর করার চেষ্টা করেন। আমি জানাই যে আমি খুব একটা স্বস্তি বোধ করছি না। তখন উনি বলেন, ‘সবাই এসব বলে থাকে।’ ধীরে ধীরে তিনি আমার কাছে আসেন। এরপর আমি আবার নিজের অস্বস্তির কথা বললাম। তারপরই অনুরাগ বলেন, ‘ঠিক আছে, পরে যখন তুমি আসবে তখন তৈরি হয়ে এসো’। সেটা শুনেই আমি ওই বাড়ি ছেড়ে চলে যাই’- যোগ করেন পায়েল।

এই বাঙালি অভিনেত্রীর দাবি, এরপর অনুরাগ তাকে বহুবার মেসেজ করলেও তিনি প্রত্যুত্তর দেননি।

বিজ্ঞাপন

সেই সাক্ষাৎকারে পায়েলের কাছে তার অভিযোগের ব্যাপারে কোনো প্রমাণ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘২০১৪ সালে ঘটে যাওয়া এই ঘটনার কোনো প্রমাণ আমার কাছে।

সূত্র:-ভোরের পাতা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা