ট্রেনে আগুন: বিএনপি নেতা’সহ পাঁচজন গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৪ | ৪:৫৫
Link Copied Successfully!

রাজধানীতে গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় রাতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর বিএনপির এক নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

বিজ্ঞাপন

সূত্র জানিয়েছে, ডিবি পাঁচজনকে গ্রেফতার করেছে তার মধ্যে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবী (৬৬) রয়েছে। নবী সাবেক যাত্রাবাড়ী থানা বিএনপি সভাপতি ও বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক।

আজ সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পাঁচজন গ্রেফতার এবং সমসাময়িক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার( ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।

 

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এতে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জনই শিশু। এছাড়া দগ্ধ হয়েছেন অনেকে। তাদের মধ্যে হাসিবকে (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের ৮ শতাংশ ঝলসে গেছে।

 

এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনের কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়েছিল। প্রথমে স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।

এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, বেনাপোল এক্সপ্রেসের ৪টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিনির্বাপণ কর্মীদের চেষ্টায় রাত সোয়া ১০টায় তা নিয়ন্ত্রণে আসে।

এর আগে ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৮ জন নিহত হলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা