রামপুর উচ্চ বিদ্যালয়ে করোনাভাইরাস থেকে মুক্তি লক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

Default User
মো.মজিব পাটওয়ারী
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২০ | ৩:১৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ে করোনাভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে মিলাদ ও দোয়া পূর্বে আলোচনা সভায় বক্তৃতা করেন অতিথিবৃন্দ।

আলোচনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি রোটারিয়ান এস এম মানিক।

বিজ্ঞাপন

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন সরকার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম বেপারী পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক বীরেন্দ্র দেওয়ান, অভিভাবক সদস্য আবু বকর সিদ্দিক, অভিভাবক শ্যামল চন্দ্র শীল, বিদ্যালয়ের সাবেক সদস্য সিরাজুল ইসলাম, জাকির হোসেন ও শিক্ষক জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রোটারিয়ান এসএম মানিক বলেন, বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। বিদ্যালয়ের উন্নয়নে হাজীগঞ্জ উপজেলার রুপকার সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। তাঁর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এসএম মানিক।

মিলাদ দোয়া মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মনির উদ্দিন মিয়া ও প্রভাষক ফজলুল হক।

বিজ্ঞাপন

সম্প্রতি রামপুর উচ্চ বিদ্যালয়ের পূর্বের কমিটির মেয়াদোত্তীর্ণ হয়। তাই নতুন করে চার সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ড।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা