শাহরাস্তিতে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২৪ | ১:১১
Link Copied Successfully!

চাঁদপুর -৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচনী এলাকায় নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টায় চাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন- নৌকার সমর্থক শোরসাক আলিয়ার বাড়ির শামীম হোসেনের ছেলে ফরিদ আহমদ (২৪) এবং ট্রাক প্রতীকের সমর্থক শোরসাক হাওলাদার বাড়ির মানিক খানের ছেলে ফখরুল খান (২০), একই বাড়ির মিজানুর রহমান হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (২৪)। আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর উভয় সমর্থকরা বাজারে প্রচার মিছিল বের করে। ট্রাক প্রতীকের সমর্থকরা নৌকার প্রচার মিছিলের সামনে অতিক্রমের সময় নৌকার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে শুরু করে। তাদের শ্লোগান শুনে নৌকার সমর্থকরা চিৎকার করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

চাঁদপুর-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট ইলিয়াস মিন্টু জানান, নৌকা সমর্থকরা মিছিল নিয়ে শোরশাক বাজারে অবস্থিত ট্রাক প্রতীকের নির্বাচনী অফিস অতিক্রম করার সময় পূর্ব পরিকল্পিতভাবে নৌকার মিছিলে ট্রাক সমর্থকরা হামলা করে। ওই সময় উভয়পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীকের সমন্বয়ক মোঃ কামরুজ্জামান মিন্টু জানান, নৌকার সমর্থকরা আমাদের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছি।

বিজ্ঞাপন

এদিকে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, তথ্য পেয়েছি, পুলিশ সুপারের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব