যে পাখির শরীরের অর্ধেক নারী–অর্ধেক পুরুষ!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২৪ | ১২:৩৪
Link Copied Successfully!

প্রায় ১০০ বছর পর দেখা মিলল বিরল এক পাখির, যার শরীরের অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। চমকে দেওয়া এই পাখির নাম গ্রিন হানিক্রিপার। সম্প্রতি প্রাণিবিদদের গবেষণায় পাখিটির সম্পর্কে বিস্তারিত জানা যায়।

গবেষকদের একটি দলের দাবি, এই পাখি গত প্রায় ১০০ বছরেও দেখা যায়নি। তাঁরা আরও দাবি করেন, এটি একটি বিরল পাখি যার অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। এর শরীরের অর্ধেক সবুজ আবার অর্ধেক নীল রঙের।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে জন মরিল্লো নামের একজন অপেশাদার পাখি বিশেষজ্ঞ বিরল এই হানিক্রিপারকে দেখেন। নীল–সবুজ পালকের পাখিটির ছবি ধরা পড়ে তাঁর ক্যামেরায়। এরপর ইউনিভার্সিটি অব ওটাগোর প্রাণীবিদ প্রফেসর হামিশ স্পেন্সার কলম্বিয়ায় ছুটি কাটানোর সময় এই অত্যন্ত বিরল পাখির প্রজাতি খুঁজে পান।

বিজ্ঞাপন

প্রফেসর স্পেন্সার বলেন, ‘অনেক পাখি পর্যবেক্ষক তাদের সারা জীবনেও পাখির কোনো প্রজাতির মধ্যে বাইলেটারাল জিনড্রোমরফ দেখতে পায় না। পাখিদের মধ্যে এটি অত্যন্ত বিরল। খুবই আকর্ষণীয় বিষয় এটি।’

বৈজ্ঞানিকভাবে বাইলেটারাল জাইনান্ড্রোমরফিক নামে পরিচিত পাখিটির নারী এবং পুরুষ লিঙ্গের উভয় বৈশিষ্ট্য প্রদর্শন করে। এই ধরনের পাখিদের দেহের একপাশে ফেনোটাইপিকভাবে পুরুষ, পুরুষের পালক এবং প্রজনন অঙ্গ দেখা যায়। অন্য পাশে পালক এবং প্রজনন অঙ্গসহ ফেনোটাইপিকভাবে নারী দেখায়। বিরল বৈশিষ্ট্যটি পাখির প্রাথমিক বিকাশের সময় একটি জেনেটিক অসঙ্গতির কারণে কোষগুলো নারী এবং পুরুষ উভয় বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য তৈরি করে।

পাখিটি নিয়ে গবেষকদের অনুসন্ধানের বিশদ বিবরণ জার্নাল অব ফিল্ড অর্নিথোলজিতে প্রকাশিত হয়েছে। এতে গ্রিন হানিক্রিপার ১০০ বছরের মধ্যে এই প্রজাতির দ্বিতীয় নথিভুক্ত উদাহরণ হিসাবে তালিকাভুক্ত করা হয়।

বিজ্ঞাপন

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব