কলাকান্দা ইউনিয়নে নৌকার সমর্থনে উঠান-বৈঠক

শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ২, ২০২৪ | ৮:০০
Link Copied Successfully!
চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকা মার্কার প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নিবেদিত একজন কর্মী হিসেবে আপনাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
মঙ্গলবার বিকালে কলাকান্দা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ৭ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নৌকা উপহার দিন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, আ’লীগ নেতা রিয়াজ উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, আ’লীগ নেতা মুক্তার হোসেন গাজী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, তরুণ আ’লীগ নেতা অ্যাড. সেলিম মিয়া’সহ আরো অনেকে। এসময় হাজার-হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২