মতলব দূর্গাপুর উচ্চ বিদ্যালয়

বই উৎসবের সাথে শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৪ | ১০:২৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় মাধ্যমিক পর্যায়ে সাড়ে ২২লাখ এবং প্রাথমিক পর্যায়ে ১২লাখ ৩৬ হাজার বই বিতরণ করা হয়েছে। তবে বই উৎসবের পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরার সফটওয়্যার উদ্বোধন করেছে মতলব উত্তর উপজেলার দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার দুপুরে ওই প্রতিষ্ঠানের সাতশ শিক্ষার্থীর মাঝে নতুন বই ও ডিজিটাল হাজিরার কার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি আনফল সরকার পবন।

শিক্ষার্থীদের এই ডিজিটাল হাজিরার মধ্যদিয়ে তাদের অভিভাবকেরা পাবেন স্কুলে প্রবেশ ও বাহিরে হওয়ার এসএমএস। এতে করে ইভটিজিংসহ নানান অপরাধ প্রবণতা কমে আসবে বলে জানান উদ্যোক্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আল আমিন। তিনি নিজস্ব ব্যবস্থাপনায় এই উদ্যোগ নেন।

বিজ্ঞাপন

ওইসময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-সাহিত্যবিষয়ক সম্পাদক এস এম সেলিম রেজা, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক রতন সরকার, ইউপি সদস্য বাদল ও ছাত্রলীগ নেতা সাকিল রৌদ্র। পপুলার বিডিনিউজ, মতলব উত্তর, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা