চাঁদপুরে ২১ লাখ ভোটের জন্য লড়বে ৩০জন প্রার্থী : প্রস্তুত সাতশ ভোট কেন্দ্র

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২৩ | ২:৫৫
Link Copied Successfully!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যানার ফেস্টুন ছড়িয়ে গেছে জেলার প্রত্যন্ত অঞ্চল’সহ সদর, উপজেলা ও ইউনিয়নেও। নির্বাচনী মাঠের লড়াইয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রতিপক্ষ ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ন্যাশনাল পিপলস্ পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, তৃনমুল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এবং সাথে রয়েছে নিজ দলের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী।

 

চাঁদপুর জেলার পাঁচটি আসনের সাতশ ভোট কেন্দ্রে মোট ১১টি রাজনৈতিক দলের ৩০ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়বে ২১ লাখ ৫৬ হাজার ৬০৯ ভোটের জন্য।

বিজ্ঞাপন

 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুরের পাঁচটি আসনে মোট নারী ভোটারের সংখ্যা ১০ লাখ ৪৪ হাজার ৩২ জন। আর পুরুষ ভোটার রয়েছে ১১ লাখ ১২ হাজার ৫৭৭ জন। জেলার আট উপজেলার ৭টি পৌরসভা ও ৮৯টি ইউনিয়ন মোট ভোট কেন্দ্র থাকবে ৭’শ।

 

বিজ্ঞাপন

এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে -১০৯ টি, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তর) আসনে ১৫৫ টি, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে-১৬৫ টি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে-১১৮ এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তিত) আসনে রয়েছে মোট ১৫৩টি ভোট কেন্দ্র।

 

চাঁদপুর জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার আছে মাত্র ৬ জন। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১ জন, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) ২ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ২ জন, এবং চাঁদপুর-৫ আসনে (হাজীগঞ্জ-শাহরাস্তি) ১ জন। চাঁদপুর- ১ (কচুয়া): এ আসনে ভোটার সংখ্যা ৩,২৫,৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬৯,৩৩১ জন, নারী ভোটার ১,৫৬,৪২৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

 

চাঁদপুর- ২ (মতলব দক্ষিন ও মতলব উত্তর) আসনে মোট ভোটার সংখ্যা ৪৬৭২২৮ জন। পুরুষ ভোটার ২,৩৮,৬৩৪ জন এবং নারী ভোটার হচ্ছে ২,২৮,৫৯৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে মোট ভোটার সংখ্যা ৫,০৮,৯৩২ জন। পুরুষ ভোটার ২,৬৩,৮৯৩ জন । নারী ভোটার ২,৪৫,০৩৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন।

 

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ ) আসনে মোট ভোটার সংখ্যা ৩,৬৯,১২৯ জন । পুরুষ ভোটার ১,৯২,৭৬৮ জন। নারী ভোটার ১,৭৬,৩৬১ জন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মোট ভোটার সংখ্যা ৪,৮৫,৫৬১ জন। পুরুষ ভোটার ২,৪৭,৯৫১ জন, নারী ভোটার ২,৩৭,৬১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ