ছেংগারচর পৌরসভার কলাকান্দায় নৌকার উঠান বৈঠক 

নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: রাশেদুল হোসেন চৌধুরী রনি 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২৩ | ৭:৪৬
Link Copied Successfully!
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তাই সবাই সজাগ থাকতে হবে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি আরোও বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কে বিজয়ী করুন। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় ততবারই দেশ ও জনগণের উন্নয়ন কর্মকাণ্ড হয়ে থাকে। দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। আওয়ামী লীগ সরকার আছে বলেই বহির্বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এটি একমাত্র শেখ হাসিনা সরকার আছে বলেই সম্ভব হয়েছে। নৌকা যখনই ক্ষমতায় এসেছে তখন এ দেশের উন্নয়নের অগ্রগতি হয়েছে। বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে মতলব উত্তর-মতলব দক্ষিণ উপজেলাকে গড়ে তোলার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মায়া চৌধুরীকে নির্বাচিত করা হলে তা বাস্তবায়ন করা হবে।
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলাকান্দা গ্রামে নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কলাকান্দা ঈদগাঁ মাঠে নৌকার উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য উপ-কমিটির সদস্য ও এফবিসিসিআই এর সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি।
এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি শাহজাহান সিকদার, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, মতলব উত্তর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট সেলিম মিয়া, মতলব উত্তর উপজেলা যুবলীগের সহ সভাপতি বাবুল হোসেন সরদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ, আবদুল হান্নান সিকদার, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন জাহাঙ্গীর আলম সরদার, মনির হোসেন ভূঁইয়া,  সাবেক কাউন্সিলর জহিরুল হক ঢালী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন সরকার।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মাষ্টার, ছেংগারচর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রুহুল আমিন মোল্লা, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, পৌর আওয়ামী লীগ নেতা দিদার মোল্লা, চাঁনমিয়া সরকার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সবুজ মিয়া, কাউন্সিলর হারিছ খান, কাউন্সিলর শাহাজাহান মোল্লা, কাউন্সিলর শাহজালাল মুফতি, কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা মটর শ্রমিক লীগের সভাপতি আমিন মিয়াজী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ প্রমূখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২