চাঁদপুরে চুরি হওয়া আটটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২৩ | ৭:২১
Link Copied Successfully!

বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া আটটি মোটরসাইকেল উদ্ধার করেছে চাঁদপুরের পিবিআই। জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরচর এলাকা থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।

তিনি জানান, সম্প্রতি চুরি হওয়া ৫ টি মোটরসাইকেলসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে আরো আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত তিন জন মতলব উপজেলার বাপ্পি (২১), মোঃ হাসান আহাম্মেদ (২৮), মোঃ রাজিব (২১)। বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং নিজস্ব ইনটেলিজেন্স এর মাধ্যমে এই ঘটনায় সংঘবদ্ধ মটরসাইকেল চোরদের সনাক্ত করে গ্রেফতার অভিযান চলছে বলেও জানান তিনি।

এ পর্যন্ত মোট ১৩ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চাঁদপুর মডেল সদর থানায় একটি মোটরসাইকেল চুরির মামলার ছায়া তদন্ত করতে গিয়ে এই চোরচক্রের সন্ধান পান পিবিআই।

 

বিজ্ঞাপন

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব