চাঁদপুরে আ’লীগের মনোনীত প্রার্থী ডা. দীপু মনি এমপির উঠান বৈঠক

Reporter
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২৩ | ১২:২৫
Link Copied Successfully!
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, নৌকায় ভোট দেয়ার কারনে চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও পুরাণ বাজার ডিগ্রি কলেজ এ ৩টি কলেজে শুধু ৮৪ কোটি টাকার কাজ হয়েছে।
গত ১৫ বছরে ৭১৫ কিঃমিঃ রাস্তা পাঁকাকরণ হয়েছে। চাঁদপুর-৩ এ ১ হাজার কালভার্ট হয়েছে। অন্য কোন সরকার যা পারে নি। জননেত্রী শেখ হাসিনা সরকারই তা করে দেখিয়েছেন। ৭ তারিখে সকালে আপনারা আপনার মূল্যবান ভোট দিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করবেন।
বৃহস্পতিবার রাতে পৌর ১০নং ওয়ার্ডের আদালতপাড়াস্থ অযাচক আশ্রমের সামনে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান যুগে মুখস্থ ও সার্টিফিকেটের কোন মূল্য নেই। মূল্য আছে শুধু দক্ষতার। আমরা মুখস্ত করবো গান, সূরা ইত্যাদি ইত্যাদি। আমাদের দক্ষতাকে কাজে লাগাতে হবে। নোট বই, গাইড বই ও কোচিং বানিজ্য বন্ধ হওয়ায় তারাই ক্ষুব্দ হয়ে শিক্ষা কার্যক্রম নিয়ে অপপ্রচার করা হচ্ছে। বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা শিক্ষায় আমাদের দক্ষতা অর্জন করতে হবে। কোন অপপ্রচার বা গুজবে কেউ কান দিবেন না। ধর্ম কি মিথ্যাকে প্রশয় দেয়। ধর্ম ন্যায় ও সত্যের কথা বলে। তারপরও যদি বইয়ের কোন স্থানে ভুল থাকে, তাহলে আমাদের জানাবেন।
পৌর ১০নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাপ্পি পালের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,
পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস সোহেব, পৌর যুবলীগ নেতা কামাল বেপারী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি খোকন মজুমদার, যুবলীগ নেতা আশিষ সোম, হাবিব গাজী, তমাল, রানা মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া তিনি সকালে আশিকাটি ইউনিয়নে, সন্ধ্যায় ১০নং ওয়ার্ডের রহমতপুর কলোনী, ঢালী বাড়ি, প্রতাপসাহা রোডে উঠান বৈঠক করেন।
H/A

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ