ফতেপুর পশ্চিম ইউনিয়নের উঠান-বৈঠকে

যত বেশি ভোটার আসবে তত বেশি নৌকায় ভোট পড়বে: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৩ | ৮:০৫
Link Copied Successfully!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভোটারদের কেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে হবে। কেননা যত বেশি ভোটার আসবেন তত বেশি নৌকায় ভোট পড়বে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আয়োজিত উঠান-বৈঠকে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘যে পরিমাণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এতে নিশ্চিত করে বলা যায় আগামী ৭ জানুয়ারী নৌকার বিজয় হবে। আপনারা ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইবেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের নিয়ে আসতে হবে। যত বেশি ভোটার আসতে পারবেন, নৌকায় ভোট তত বেশি পড়বে। প্রত্যেকেই যেন ভোট দিতে আসেন সেদিকে বিশেষ নজর দিতে হবে।’
সাবেক ছাত্রলীগ নেতা সোলাইমান তপুর সভাপতিত্বে ও ফতেহপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী শাহজাহান শিকদার, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. রুহুল আমিন।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাহজাহান প্রধান, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ গাজী মুক্তার হোসেন, ফতেহপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোতালেব সরকার, উপজেলা যুবলীগ সদস্য রেজওয়ান খন্দকার, ফতেহপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুবলীগ নেতা কবির হোসেন প্রধান, ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাবেক ইউপি সদস্য শাহজাহান। সভার শুরুতেই কোরআান তেলাওয়াত করেন হাফেজ মো. হাবিবুর রহমান। পৃথক উঠন-বৈঠক উপজেলার রাড়ীকান্দি দারুচ্ছুন্নত দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২