আত্মবিশ্বাস কমায় যেসব অভ্যাস

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৩ | ৬:২৮
Link Copied Successfully!

কাজের জায়গায় হোক বা ব্যক্তিগত জীবনে উভয়ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকলে কঠিন পরিস্থিতিও সামলে নেওয়া যায়। সবার মধ্যে কমবেশি আত্মবিশ্বাস থাকে। তবে অনেকক্ষেত্রে নিজের ওপর আত্মবিশ্বাস তৈরি হতে এবং নিজের ক্ষমতার প্রতি আস্থাশীল হতে সময় লাগতে পারে। 

বিভিন্ন কারণে আমাদের মধ্যে আত্মবিশ্বাস কমে যেতে পারে। যেমন, আশেপাশের নেতিবাচক মানুষ থেকে ক্রমাগত নিজের ব্যাপারে সমালোচনা শুনতে শুনতে আত্মবিশ্বাস নষ্ট হতে পারে। একটা সময় পর নিজের সক্ষমতা নিয়ে নিজের মধ্যে সন্দেহ দেখা দিতে পারে। এছাড়া, যেখানে কাজ করবেন সেই কাজের জায়গার পারিপার্শিক অবস্থা সম্পর্কে জেনে নিন। সেক্ষেত্রে মানসিক প্রস্তুতি থাকলে নিজের ওপর আত্মবিশ্বাস নষ্ট হবে না।

আত্মবিশ্বাস বজায় রাখতে দরকার সঠিক পরিকল্পনা। আত্মপ্রত্যাশা হতে হবে বাস্তবসম্মত। নিজের সাধ্যের বাইরে অতিরিক্ত উচ্চাকাঙ্খা সবসময় পূরণ সম্ভব হয় না। তখন আত্মবিশ্বাস নষ্ট হয়।

বিজ্ঞাপন

প্রত্যেক ব্যক্তির নিজের একটা লক্ষ্য থাকে। যখন আমরা নিজের কোন কাজকে অন্যর কাজের সঙ্গে তুলনা করি, তখন মনে হতেই পারে আমি এর জন্য উপযুক্ত নই। তখনই আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেবে।

প্রস্তুতির অভাব আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। প্রস্তুতি না থাকলে কোনো কাজই দক্ষতার সঙ্গে করা সম্ভব নয়। ব্যর্থতার ভয়ে অনেক সময় আমরা চ্যালেঞ্জ নিতে ভয় পাই। কিন্তু চ্যালেঞ্জ নিতে না পারলে আত্মবিশ্বাস বাড়বে না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন