পাঁচ বছর পর শ্বশুরবাড়িতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২৩ | ৬:২৮
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জের লালদীঘি এলাকার ফতেহপুর শ্বশুরবাড়িতে পৌঁছেছেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ রেহানাও রয়েছেন। দীর্ঘ ৫ বছর পর শ্বশুরবাড়ি গেলেন প্রধানমন্ত্রী।

সেখানে পৌঁছে তিনি তার প্রয়াত স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। কুশল বিনিময় করেন শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে।

এরপর দুপুরের খাবার গ্রহণ শেষে তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।

বিজ্ঞাপন

এর আগে বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহন করা বাংলাদেশ বিমান। পরে তিনি সড়কপথে বেলা ১১টা ৫৫ মিনিটে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হন এবং সেখানে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন।

এর আগে প্রধানমন্ত্রী পীরগঞ্জ যাওয়ার পথে মিঠাপুকুরের জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমানের নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন।

 

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা