সৌদি আরবে হজের রেজিস্ট্রেশন শুরু

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২৩ | ২:৫৬
Link Copied Successfully!

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৪ সালে হজের রেজিস্ট্রেশন শুরু করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন সারা বিশ্ব থেকে আগ্রহীরা নিজের এবং পরিবারের জন্য ২০২৪ সালের হজ রেজিস্ট্রেশন করতে পারবেন।

বিজ্ঞাপন

 

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানা যায়, নুসুক হজ অ্যাপ্লিকেশন হজ করতে আগ্রহীদের জন্য একটি ওয়ান-স্টপ সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম, যা সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় পরিচালনা করে। এখানে হজ করতে আগ্রহীদের জন্য স্বীকৃত সব সেবা প্রদানকারী সংস্থার বিভিন্ন প্যাকেজ সহজে খুঁজে পাওয়া যাবে।

 

বিজ্ঞাপন

হজযাত্রীরা ই-মেইল দিয়ে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করার পর ওয়েবসাইটের মাধ্যমে তাদের নাম নিবন্ধন করতে পারবেন। প্রদত্ত তালিকা থেকে নিজ দেশ নির্বাচন করে নিতে পারবেন। যেখানে ২০২৪ সালের হজের জন্য অনুমোদিত সমস্ত দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়াও hajj.nusuk.sa এই ওয়েবসাইট থেকে হজের যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেও জানায় এ প্রতিবেদনে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা