শাহরাস্তিতে নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির মিছিলে পুলিশের বাঁধা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৩ | ৮:৫০
Link Copied Successfully!

শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহবান জানিয়ে ‘ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক’ শিরোনাম সম্বলিত লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে মিছিল করেছে করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়ার নেতৃত্বে মিছিলটি উপজেলার মেহের কালিবাড়ি থেকে শুরু হয়ে ঠাকুর বাজার এলাকায় গেলে পুলিশ তাতে বাধা দেয় এবং ওই সময় মিছিলটি শেষ করে বিএনপি।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ লিটন, চিতোষী পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজি, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইন্জিঃ এ বি এম পলাশ সদস্য সচিব মোঃ আজগর হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোলেমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেটে আগামী ৭ জানুয়ারির ডামি ভোটের খেলা বর্জন, ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকা, সরকারের সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল, অন্যান্য প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম তাই লেনদেন এড়িয়ে চলা, রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলার হাজিরা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা