আধুনিক যন্ত্রের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরুর হালচাষ

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২৩ | ৬:২৮
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলায় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে গরুর হাল। কৃষিজীবী মানুষ দ্রুত কাজ করতে ব্যবহার করছেন এখন আধুনিক যন্ত্রপাতি। ফলে ব্যবহার কমেছে ঐতিহ্যবাহী অনেক কৃষি যন্ত্রপাতির। অতীতে জমিতে হালচাষের জন্য গ্রামের মেঠো পথে-প্রান্তরে দেখা যেত গরু ও মহিষ। বর্তমান যুগে পশু দিয়ে হালচাষের পরিবর্তে এসেছে আধুনিক বিভিন্ন সব প্রযুক্তি। তাই নতুন প্রজন্মের অনেকের কাছেই জমিতে গরু দিয়ে লাঙল কিংবা মই টানার দৃশ্য এখন অপরিচিত। আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে চিরচেনা এই পদ্ধতি।
প্রযুক্তির জাঁতাকলে পিষ্ট লাঙল-গরুর সেই হালচাষ। মতলব উত্তরে এক সময় গরুর হাল ছিল গ্রাম বাংলার ঐতিহ্য। শিশিরভেজা ভোরে চাষিরা এই গরুর হাল দিয়ে জমি চাষ করতে বের হয়ে যেতেন মাঠে। পরে চাষিদের স্ত্রীরা আসতেন পান্তাভাত নিয়ে।
জমির আইলে বসে শুকনো মরিচ আর পান্তাভাত খেয়ে আবার জমি চাষ শুরু করতেন চাষিরা। সময়ের বিবর্তনে পাল্টে গেছে সেই দৃশ্যপট। এক সময় বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেত শত শত কৃষক বাঁশের ফালা দিয়ে তৈরি করা ধারালো লাঙল কাঠের হাতল আর ১৩এর জোয়ালের মাধ্যমে গরুর কাঁধে বেঁধে দিয়ে জমি চাষ করছেন। অথচ গরু ও লাঙলের সঙ্গে কৃষকের সেই মিতালির দৃশ্য এখন বিরল। কালের পরিবর্তন আর বিজ্ঞানের ছোঁয়ায় গরু ও লাঙলের স্থান দখল করে নিয়েছে ট্রাক্টর ও পাওয়ার টিলারসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। এখন কৃষক তার সুবিধামতো যেকোনো সময় প্রয়োজনীয় জমি চাষ এবং মই দিয়ে ফসল আবাদ করতে পারছেন। ট্রাক্টর এর ড্রাইভার পৌর এলাকার বারআনী গ্রামের মুজিবুর রহমান বলেন, বর্তমান সময়ে ট্রাক্টর দিয়ে খুব দ্রুত হাল চাষ করা যায় এতে সময় কম লাগে এবং জমির মাটিও ভালো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান