কাফনের কাপড় জড়িয়ে চাকরিপ্রার্থীদের পিএসসির সামনে অবস্থান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২৩ | ৪:৫০
Link Copied Successfully!

৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন চাকরিপ্রার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে অবস্থান নিতে দেখা গেছে অনেক প্রার্থীকে।

দুই শতাধিক চাকরিপ্রত্যাশী সকাল সাড়ে ১০টা থেকে পিএসসির সামনে অবস্থান নিয়ে ক্যাডার ও নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ, নন-ক্যাডারের বিজ্ঞপ্তি বাতিল এবং পদ বাড়িয়ে পুনরায় পছন্দক্রম নেওয়ার দাবিতে স্লোগান দেন।

আন্দোলনকারীদের দাবি, ৪১তম বিসিএসের নন-ক্যাডারে ফল প্রকাশের পর দ্রুত সময়ে আরেক ব্যাচের (৪৩তম) ফল প্রকাশ করতে গিয়ে পিএসসি তাদের বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে। নন-ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ করা হোক ও পদ বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া হোক।

বিজ্ঞাপন

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, তারা (চাকরিপ্রার্থীরা) এখানে কেন কর্মসূচি করছেন আমরা বুঝতে পারছি না। পদ বাড়ানোর দাবি তো আমরা পূরণ করতে পারব না। এটা (শূন্যপদ নির্ধারণ) জনপ্রশাসন মন্ত্রণালয় করে থাকে। তাই আন্দোলনকারীদের জনপ্রশাসনে যাওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।

৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত ফল একসঙ্গে প্রকাশের উদ্যোগ নিয়েছে পিএসসি। ইতোমধ্যে ক্যাডার পদের ফল প্রস্তুত হচ্ছে। পাশাপাশি নন-ক্যাডারে শূন্যপদ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডারে চাকরি করতে চান, শূন্যপদে তাদের পছন্দক্রম (চয়েজ) নেওয়া হচ্ছে। তবে অল্পসংখ্যক পদে বিজ্ঞপ্তি দেওয়ায় তা বাতিলের দাবি জানিয়ে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব