চাঁদপুরের পাঁচটি আসনে কে কোন প্রতীক পেলেন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২৩ | ৬:৪৩
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। এরই অংশ হিসেবে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের ৫ আসনের ২৯ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

জানা গেছে, এ নির্বাচনে ৫টি আসনে মনোনয়নপত্র জমা দেন ৪৩ জন। বৈধ হয় ৩২ জনের। বাতিল হয় ১১ জনের। বাতিলের বিরুদ্ধে আপিল করেন ৬ জন। গ্রহণের বিরুদ্ধে আপিল করেন ৩ জন এবং আপিল মঞ্জুর হয় ৩ জনের। প্রার্থিতা প্রত্যাহার করেন ৬ জন এবং বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২৯ জন। এদের মধ্যে চাঁদপুর-৩ এবং চাঁদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া এবং (ফরিদগঞ্জ) চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৩ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদকে দলীয় প্রতীক নৌকা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সেলিম প্রধানকে চেয়ার, জাসদের মনোনীত প্রার্থী সাইফুল ইসলামকে মশাল প্রতীক পেয়েছেন।

বিজ্ঞাপন

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মহসীন খানকে নাঙ্গল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী আবু জাফর মো. মাইনুদ্দিনকে মোমবাতি, জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. কাওছার মোল্লাকে গোলাপ ফুল, বাংলাদেশ তরিকত মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমানকে ফুলের মালা, স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়াকে ঈগল এবং  আরেক স্বতন্ত্র প্রার্থী রেদোয়ান খান বোরহান ট্রাক প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ৮ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাজ্জাদ রশিদকে নাঙ্গল, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী  মো. আব্দুল কাদির তালুকদারকে সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আব্দুল গনিকে আম, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীকে ফুলের মালা এবং বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহানকে নোঙ্গর, স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়াকে ঈগল এবং আরেক স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ ট্রাক প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম দলীয় প্রতীক নৌকা পেয়েছেন। এ ছাড়া প্রার্থী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ-সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদীকে চেয়ার প্রতীক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীকে ফুলের মালা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত প্রার্থী আক্তার হোসেনকে ছড়ি, স্বতন্ত্র প্রার্থী হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিনকে ঈগল, মোহাম্মদ সফিকুল আলম ট্রাক প্রতীক পেয়েছেন ।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু