মতলব উত্তরে শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২৩ | ৭:১৯
Link Copied Successfully!
সবজি চাষের জন্য খ্যাত মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা শীতকালীন সবজি চাষ ও তা পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। চরাঞ্চলসহ পুরো উপজেলায় এখন শীতকালীন শাক-সবজি শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, চিচিঙ্গা, শসা, বেগুন, বরবটি, করলা, লালশাক, পালংশাক, পুঁইশাকসহ নানা জাতের শাক-সবজির পরিচর্যা করছেন কৃষক-কৃষাণীরা।
উপজেলার মাঠে মাঠে শীতের ঝলমলে রোদের আভায় সবজি ক্ষেতগুলো অপূর্ব শোভা ধারণ করছে। এখানকার টাটকা সুস্বাদু শাক-সবজির কদর রয়েছে দেশের সর্বত্র। কেবল দেশের ভেতরেই নয়, মতলবের শাক-সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বহু মানুষের পুষ্টি চাহিদা পূরণ করছে এখানকার সবজি। বর্ষার পানি নেমে যাওয়ার পরই শুরু হয়েছে চরাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের এলাকায় সবজি চাষ। ভালো দামের আশায় কৃষকরা হরেক রকমের সবজি চাষ করছেন। কেউ আগাম সবজি তুলছেন, কেউবা সবজির ক্ষেতে নিড়ানী, সার, পানি ও কীটনাশক প্রয়োগ করছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় এখন শোভা পাচ্ছে লাউ, শিম, বরবটি, করলা, চিচিঙ্গা, শসা’সহ শাক-সবজির মাচা। বাজারে এখন শাক-সবজির দাম বেশি থাকায় কৃষকরা আগাম শাক-সবজি ইতোমধ্যে তুলে বাজারে বিক্রি করা শুরু করেছেন।
উপজেলার কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, মতলব উত্তরে শীতকালে প্রায় ১ হাজার হেক্টর জমিতে শাক-সবজির আবাদ করা হয়ে থাকে।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, মতলব উত্তরে চাষিরা প্রচুর পরিমাণ শাক-সবজির আবাদ করেন। এসব সবজি ঢাকাসহ বড় বড় শহরের বিভিন্ন আড়ত এবং বাজারে সরবরাহ করা হয়।
তিনি আরো জানান, এ উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ থাকায় কৃষকরা শীতের আগাম সবজি চাষ করে থাকেন। আগাম সবজি চাষ করে ভালো দাম পাওয়ায় কৃষকরা দিন দিন শীতকালীন আগাম সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলা কৃষি অফিস উপ-সহকারী কৃষি কর্মকর্তারা তরকারি চাষিদের পরামর্শ দিয়ে আসছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান