মহান বিজয় দিবস উপলক্ষে তানভীর হুদার শুভেচ্ছা বার্তা

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১৫, ২০২৩ | ৬:০০
Link Copied Successfully!
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস মানেই বাংলাদেশ- সার্বভৌমত্ব-গনতন্ত্র-স্বাধীনতা। বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ১৯৭১ সালের ২৬ শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাই ছিল মুক্তিযুদ্ধের তুর্যধ্বনি।
দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এই দিনে আমরা প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ী হয়ে অর্জন করি স্বাধীনতা। শাসকদলের দুর্নীতি ও দুশাসন এবং গনতন্ত্রহীন বর্তমান সংকটময় মুহুর্তে বিজয়ের মাসে মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনবদ্য অবদান অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সন এর উপদেষ্টা চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জেষ্ঠ্য পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, স্বাধীনতা অর্জনের ৫২ বছর পূর্তির কালক্রমে এর সফলতা এখনও পুরোপুরি সম্ভব হয়নি বরং দেশের মানুষ প্রতিনিয়ত অনাহারে আর গুম- খুন-ধর্ষণ- দূর্নীতির থাবায় গোটা জাতি আজ গভীর সংকটে। গণতন্ত্র‌ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে যেয়ে গণমানুষের অধিকার আদায়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজও গৃহঅন্তরীণ। মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। সুদীর্ঘ ৫২ বছর একটি জাতির জন্য কম সময় নয়, কিন্তু এই সুদীর্ঘ সময়ে দেশের মানুষ যে জন্য মুক্তিযুদ্ধ করেছিল, সেই বাক স্বাধীনতা, ভোটাধিকার, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জন নিরাপত্তা আজ‌ ফ্যাসিবাদের কবলে ভূলুণ্ঠিত। প্রতিষ্ঠিত হয়নি মানুষের ন্যূনতম মৌলিক অধিকার।
বিজয়ের এই দিনে মহান স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, লড়াই করেছেন,সেসব বীর শহীদ সহ সকল সেনানীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
পৃথিবীর মানচিত্রে লাল সবুজের আগামীর বাংলাদেশ হবে নবজাগরণে উদ্দীপ্ত বাংলাদেশ। কষ্টার্জিত এই বিজয় তাই আমাদের অস্তিত্ব, এগিয়ে যাবার প্রেরণা। ‘ফ্যাসিবাদের শৃংখল থেকে মুক্তি’ই হোক বিজয় দিবসের ভাবনা ও অঙ্গীকার।
পরিশেষে মহান বিজয় দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২