প্রকাশ পেল নির্বাচনী গান ‘নৌকার পালে জয়ের বাতাস’

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৩, ২০২৩ | ৭:২৮
Link Copied Successfully!

আর মাত্র কয়েক দিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার কাজও শুরু করে দিয়েছেন। এ উপলক্ষে গানের মাধ্যমে দেশের উন্নয়ন তুলে ধরে নির্বাচনী প্রচারণার জন্য ‘নৌকার পালে জয়ের বাতাস’ নামে নতুন গানের শুভমুক্তি ঘোষণা করল প্রযোজক প্রতিষ্ঠান ‘সেরা বাংলা’।

বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ভিশন ২০২১ টাওয়ার-১ (সফটওয়্যার টেকনোলজি পার্ক) এর দ্বিতীয় তলার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে গানটির উদ্বোধন ঘোষণা করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

 

বিজ্ঞাপন

জানা গেছে, জুলফিকার রাসেল কথায় কণ্ঠ দিয়েছেন মিলন মাহমুদ, মিজান রাজিব, অবন্তী সিঁথী, মীর মাসুম, নাশা ও মিরাজ। আর গানটির সুর ও সংগীত আয়োজনে ছিলেন মীর মাসুম এবং এটি প্রযোজনা করেছেন সেরা বাংলার ফাউন্ডার তৌহিদ হোসেন।

 

এ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য এমন একটি গান উপহার দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ জানাই। গানের কথা ও মিউজিক ভিডিও বেশ ভালো লেগেছে।

বিজ্ঞাপন

 

গানটিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের চিত্র উঠে এসেছে। আশা করি দেশবাসীও গানটিকে ভীষণ পছন্দ করবে। আর আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় গানটি নতুন মাত্রা যোগ করবে।

 

গানটির প্রযোজক তৌহিদ হোসেন বলেন, ‘নৌকার পালে জয়ের বাতাস’ গানটি নির্বাচনী প্রচারণায় আরেকটি নতুন সংযোজন। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় এই গানটি সারা দেশের আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি নির্বাচনী প্রচারণাকে করে তুলবে আরও উৎসবমুখর। মূলত, নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ আনতেই আমাদের এই গানের আয়োজন।

 

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ঐতিহাসিকভাবে নির্বাচনী প্রচারণায় গান একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচনী প্রচারণাকে উৎসবমুখর করতে নির্বাচনী গানের ব্যবহার এখন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আশা করছি প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগের প্রচারণায় নতুন গানের মাধ্যমে সরকারের সাফল্য ও উন্নয়নের কথা সারা দেশে ছড়িয়ে পড়বে।

 

এ দিকে গানটির শিল্পী ও কলাকুশলীরা ‘নৌকার পালে জয়ের বাতাস’ গানটিকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তাদের ভাষ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় গানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পাবে।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব