ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১২, ২০২৩ | ৭:৪৩
Link Copied Successfully!
দেশের জনপ্রিয় বেসরকারি নিউজ চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মনিরুজ্জামান বাবলু। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এডমিন বিভাগ থেকে গত ৭ ডিসেম্বর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে ১১ ডিসেম্বর যোগদান করেন সাংবাদিক মনিরুজ্জামান বাবলু ।
মনিরুজ্জামান বাবলু ২০০৫ সাল থেকে সাংবাদিকতা পেশায় দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার মধ্য দিয়ে যুক্ত হন। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনের বড় ছেলে।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও ইংরেজি দৈনিক ট্রাইবুনালের চাঁদপুর জেলা প্রতিনিধি, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার যুগ্ন-সম্পাদক ও অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ১০ ডিসেম্বর ছিল এসএ টিভিতে তার শেষ কর্মদিবস ছিলো। তিনি সেখানে দেড় বছর ধরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করেছেন।
এছাড়া তিনি জেলার সাহিত্য মঞ্চের সহ- সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক’সহ বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত রয়েছেন। তিনি টিআইবির স্বজন শাখার আহবায়ক’সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে তিনি পরিচিত। ইতোমধ্যে তার লেখা একুশে বই মেলায় গল্পগ্রন্থ কালু মিয়ার পিএইচডি ও কাব্যগ্রন্থ সুপ্রভাত প্রকাশিত হয়।
তাঁর রচনা ও পরিচালনায় একাধিক মঞ্চনাটক জনতার আদালতে ফাঁসির রায়, কিশোরীর লড়াই, তনু স্মরণে ইভটিজিং, যুগবদল মঞ্চায়িত হয় ও শর্টফ্লিম প্রেমারা নাটকটি বেশ আলোচিত হয়েছে।
মনিরুজ্জামান বাবলু পেশাগত দায়িত্ব পালনে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম,বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখাসহ সকল শুভানুধ্যায়ীর নিকট তথ্য সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব