২০২৪ সালের এসএসসি পরীক্ষার ‘ভুয়া রুটিন’ ফেসবুকে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২৩ | ৪:০৪
Link Copied Successfully!

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কবে থেকে পরীক্ষা শুরু হবে তার সঠিক তারিখ এখনো ঘোষণা করেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী বছরের এসএসসি পরীক্ষার একটি রুটিন ছড়িয়ে পড়েছে। সেখানে উল্লেখ আছে ১১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ বলছে, ছড়িয়ে পড়া ওই রুটিন ফেক বা ভুয়া।

এ ব্যাপারে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। তবে কত তারিখ থেকে শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রুটিন দেওয়া হয়েছে তা বোর্ডের নয়। যে রুটিন ছড়িয়েছে, সেটি ফেক (ভুয়া)।

রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে ফেসবুকে এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে ভুয়া রুটিনটি ছড়িয়ে পড়ে। অনেকে ওই ভুয়া রুটিনের ছবি শেয়ার করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত কোনো রুটিন বা নোটিশ দেখা যায়নি।
dhakapost
ছড়িয়ে পড়া সেই ‘ভুয়া রুটিন’ 

গত ৫ সেপ্টেম্বর ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর মধ্যে এসএসসি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুনের দ্বিতীয় সপ্তাহে নেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞাপন

এসএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময় জানালেও বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি। কিন্তু এর মধ্যে হঠাৎ করে ফেসবুকে এসএসসি পরীক্ষার একটি ভুয়া রুটিনের ছবি ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ওই ভুয়া রুটিনে দেখা যাচ্ছে, আগামী ১১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এ বছরের এসএসসি পরীক্ষা। ৫ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা দিয়ে শেষ হবে এ পরীক্ষা।

২০২৪ সালের এসএসসি ও সমমানের সব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে বোর্ডের পক্ষ থেকে ওয়েবসাইটে রুটিন প্রকাশিত হবে।

বিজ্ঞাপন

করোনা মহামারির কারণে দুই বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়। আগামী বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে এবং এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার চেষ্টা থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

সূত্র: ঢাকা পোস্ট

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব