শাহরাস্তিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

ফয়েজ আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২৩ | ২:০৭
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরাধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাসির উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান ভুঁইয়া, থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রোকন উদ্দিন, স্যানেটারি ইন্সপেক্টর মোঃ ফায়দুল্যাহ মিঞা, স্বাস্থ্য পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবুল বাশার প্রমুখ। এতে বক্তারা জানান,

বিজ্ঞাপন

ভিটামিন ‘এ’ মানুষের শরীরে তৈরি হয় না। এই ভিটামিনের অভাব পূরণ করতে হলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ বিভিন্ন খাদ্য গ্রহণ করতে হয়। তাই কি কি খাদ্যে ভিটামিন ‘এ’ পাওয়া যায় উপস্থিতদের সামনে সেসব খাবারের পরিচয় তুলে ধরা হয়।

তাছাড়া ১২ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের বিষয়ে উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রচার প্রচারনা চালানোর অনুরোধ জানানো হয়।

এডভোকেসি ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, মেডিকেল অফিসারগন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, নার্স, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় উপজেলার মোট ৩৩ হাজার ৯ শ’ ৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানো হবে।

বিজ্ঞাপন

৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭শ’ জনকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ২ শ’ ৭৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পেইন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ৩০ টি ওয়ার্ডে ২শ’ ৪১ টি কেন্দ্রের মাধ্যমে এসব ক্যাপসূল খাওয়ানোর জন্য ইপিআই স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব