পেঁয়াজের ডাবল সেঞ্চুরি, দাম বাড়ল রসুন-চিনি ও ডালের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২৩ | ৪:৩২
Link Copied Successfully!

ভারত থেকে রপ্তানি বন্ধের ঘোষণায় দেশের বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। সংসারের অতিপ্রয়োজনীয় এ পণ্যটির দাম ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে। একদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা।

এছাড়া দাম বাড়তির দিকে রয়েছে রসুনেরও। একদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ২০ টাকা। একই সঙ্গে সবধরনের ডালের দাম কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা এবং চিনির দাম বেড়েছে মণপ্রতি ৫০ টাকা।

শনিবার দেশের অন্যতম বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। অথচ বৃহস্পতিবারে পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১০৫ টাকা। বৃহস্পতিবার রসুনের দাম ছিল কেজিপ্রতি ১৬০ থেকে ১৬৫ টাকা। শনিবার সেটি ১৮০ থেকে ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার চিনি বিক্রি হয়েছিল মণপ্রতি ৪ হাজার ৯৮০ টাকা এবং শনিবার বিক্রি হচ্ছে ৫ হাজার ৪০ টাকা করে।

এছাড়া বৃহস্পতিবার মটর ডাল বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৫১ থেকে ৫২ টাকা এবং শনিবার বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়। বৃহস্পতিবার ভারতীয় মসুর ডাল (চিকন) বিক্রি হয়েছিল কেজিপ্রতি ১২৫ টাকা এবং শনিবার বিক্রি হচ্ছে ১২৮ টাকা। আবার বৃহস্পতিবার চানার ডাল বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৮৫ টাকা এবং শনিবার বিক্রি হচ্ছে ৮৮ টাকা করে।

বিজ্ঞাপন

জানা গেছে, নিজেদের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পণ্যটি রপ্তানির ওপর আগামী মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। গতকাল (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড।

এর আগে গত ২৯ অক্টোবর প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করে দেশটি। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিধিনিষেধ দেওয়া হলেও এর মধ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল ভারত।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, বাজারে যে পেঁয়াজ রয়েছে সেগুলো আগের দামে কেনা। অথচ ভারত ঘোষণা দিল আর এই অজুহাতে একটি পণ্যের দাম দ্বিগুণ হয়ে গেল! আমরা জানি ব্যবসায়ীরা তার খরচের সঙ্গে মিলিয়ে লাভ করে দাম নির্ধারণ করে থাকেন। কিন্তু এখন তারা যা করছেন, সেটি ডাকাতি বলা যাবে কি-না আমি শব্দ খুঁজে পাচ্ছি না। আবার বাজারে সরকারের কোনো তদারকি নেই। ব্যবসায়ীরা যে যার যার খুশিমতো দাম বাড়াচ্ছেন। এতে করে ভোক্তাদের নাভিশ্বাস উঠছে। অথচ চাইলে সরকার একদিকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পারত এবং একই সঙ্গে পেঁয়াজ আমদানির জন্য দ্রুত বিকল্প দেশ খুঁজে বের করতে পারত। এতে করে এ রকম সংকট আর তৈরি হত না।

চাক্তাইয়ের আফরা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণায় দাম বেড়েছে। দ্রুত পণ্যটি আমদানির জন্য বিকল্প দেশ খুঁজে বের করতে হবে। এ ক্ষেত্রে মিয়ানমার, চীন, পাকিস্তান অথবা তুরস্ক থেকে সরকার আমদানি করতে পারে। না হয় পণ্যটির দামে লাগাম টানা যাবে না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব