মতলব উত্তরে চাঁই ব্যবহারে বিলুপ্ত হচ্ছে ছোট মাছ

সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২৩ | ৫:২৬
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে বাঁশের চাঁই ব্যবহারে বিভিন্ন প্রজাতির দেশী মাছের পোনা ও মাছ কমে যাচ্ছে। গ্রাম-গঞ্চে বাঁশের তৈরি চাঁই জলাশয়ে পেতে মাছের বংশ নষ্ট করছে এক শ্রেণীর অসাধু জেলেরা।
অন্যদিকে বিভিন্ন খালে ও ডোবায় অধিক হারে কীটনাশক ব্যবহারের কারণে মাছের বংশ বিস্তার করতে পারছে না। এসব অবৈধ চাঁই প্রতিরোধ করতে না পারলে দেশীয় প্রজাতির মাছ উৎপাদন কমে যাবে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবৈধভাবে বাঁশের তৈরি চাঁই বিক্রি করে থাকে স্থানীয় ব্যবসায়ীরা। বৈশাখ থেকে ভাদ্র মাসের শেষ পর্যন্ত উপজেলার ১৪টি ইউনিয়নের ধানীজমি ও খাল- বিল, ডোবা-নালাতে বাঁশের চাঁই পেতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ও মাছ শিকার করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকারের জন্য ব্যবহারের নিয়ম কানুন না মেনে অবৈধভাবে চাঁই পেতে মাছ শিকারে মেতে উঠেছে অসাধু জেলেরা। তারা দুইসুতা পরিমান ফাঁকা রেখে চাঁই তৈরি করে ব্যবহার করছে।
ফলে দেশীয় প্রজাতির মাছের বংশ নষ্ট করছে। আর দেশীয় মৎস্য প্রজনন কমে যাচ্ছে। অন্য দিকে এ অঞ্চলের মানুষের মাছের আকাল দিন দিন বেড়েই চলছে। এমতাবস্থায় চাঁই ব্যবহার দ্রুত বন্ধ না করলে ভবিষ্যত প্রজন্মের কাছে দেশীয় মাছের রূপকথার গল্পেরমত থেকে যাবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, চাঁই অপসারণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাট- বাজারে এবং খালগুলোতে আগামী কয়েক দিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান