মতলব উত্তরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে খোলা আকাশের নিচে বসবাস

সুমন আহমেদ , মতলব উত্তর
আপডেটঃ ডিসেম্বর ৭, ২০২৩ | ১০:০৭
Link Copied Successfully!
মতলব উত্তরে অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ৪ দিন যাবত খোলা আকাশের নিচে বসবসা করছে পরিবার। বুধবার (৬ ডিসেম্বর) সকালে সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়।
জানা জায়, গত শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের ঠাকুরচর গ্রামের সুশীল দাসের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই পরিবারের প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সুশীল দাস পেশায় কাঠমিস্ত্রি।
প্রত্যক্ষদর্শী আহম্মদ উল্লাহ ছৈয়ালসহ বেশ কয়েকজন জানান, সুশীল দাসের বাড়িতে আগুন দেখে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে সব ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সুশীল দাস বলেন, শনিবার সন্ধ্যায় আমার পরিবারসহ পূর্ব হানিরপাড় কির্তনে গিয়েছিলাম। রাত সাড়ে ৯টার দিকে আমার ঘরে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে মতলব উত্তর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় জনসাধারণ আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আমার সব পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো বলেন, এখন আমার থাকার মতো কোনো জায়গা নেই। আমি নিঃস্ব হয়ে গেলাম। গত চারদিন ধরে স্ত্রী, সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বাস করছি। আমি প্রশাসন, সমাজের বিত্তবান এবং সরকারের কাছে সহযোগিতা কামনা করছি। মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস মোবাইল ফোনে জানান, উপজেলা পরিষদ থেকে তাকে পুনর্বাসনের চেষ্টা করা হবে।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা