ডেকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার দুই

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২৩ | ৬:০১
Link Copied Successfully!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফোনে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী তরুণী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম পেশায় একজন শিক্ষানবিশ নার্স। তার সঙ্গে বাড়ির পাশের একটি পোলট্রি খামারের শ্রমিক সুবর্ণচর উপজেলার বাসিন্দা সুমনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রেমিক সুমন মুঠোফোনে প্রেমিকাকে গোপনে পোলট্রি খামারে ডেকে নেয়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। তখন খামারের অপর শ্রমিক মোশারফ হোসেন সোহাগ তাদের দেখে ফেলে। এরপর সোহাগ কৌশলে ভিকটিম এবং তার প্রেমিককে সবাইকে বলে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে সোহাগ ভিকটিমের প্রেমিকের সহযোগিতায় তরুণীকে একাধিকবার ধর্ষণ করে।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ