মতলব উত্তরে নির্বাচন সামনে রেখে ব্যানার-বিলবোর্ড উচ্ছেদ

সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২৩ | ৯:১৯
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় ব্যানার, ফ্যাস্টুন, তোরণ ও বিলবোর্ড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভার অলিগলিতে এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খান।

 

বিজ্ঞাপন

এ সময় তাকে সহযোগিতা করেন মতলব উত্তর থানা পুলিশ ও ছেংগারচর পৌরসভার স্বেচ্ছাসেবক দল। ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় এলাকায় থেকে শুরু হয়ে অভিযান শেষ হয় থানা রোড এলাকায়।

 

এ সময় মতলব উত্তর উপজেলার প্রধান সড়ক ও উপজেলা পরিষদ সড়কসহ শহরের সকল সড়কের দুপাশে থাকা প্রায় সহস্রাধিক ব্যানার, ফ্যাস্টুন, সাইনবোর্ড, বিলবোর্ড ও তোরণ অপসারণ করা হয়।

বিজ্ঞাপন

 

জানা যায়, যেকোনো নির্বাচন ও দিবসকে ঘিরে রাজনৈতিক নেতাকর্মী ও এমপি প্রার্থীদের ছবিসহ তাদের নেতাকর্মী কর্তৃক ব্যানার, ফ্যাস্টুন, বিলবোর্ড, সাইনবোর্ড সাটানো হয়। যা থাকে বছরব্যাপী। পরে এগুলো সরানোর উদ্যোগ নেয় না কেও। এতে নষ্ট হয় নির্বাচনী এলাকার সৌন্দর্য্যে। আচরণবিধি লঙ্ঘণ হওয়ায় জাতীয় নির্বাচনকে ঘিরে এসব অপসারনের নির্দেশ দেন কমিশন। এরই অংশ হিসেবে একযোগে এই অভিযান চালানো হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

 

মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খান জানান, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ অনুসারে নিজ নিজ খরচে ফেস্টুন, বিলবোর্ড অপসারণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। এরপরও না সরানোর কারণে এসব ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে মতলব উত্তরের প্রায় সহস্রাধিক ব্যানার-ফ্যাস্টুন, সাইনবোর্ড, বিলবোর্ড ও তোরণ অপসারণ করা হয়েছে। এছাড়া উপজেলার সবকয়টি ইউনিয়নেও চলবে এ অভিযান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত