কচুয়া আসনে আওয়ামীলীগসহ মনোনয়নপত্র জমা দিলেন ৯ প্রার্থী

Reporter
শান্তুু ধর
আপডেটঃ নভেম্বর ৩০, ২০২৩ | ৮:৫৮
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সহকারি রিটার্নিং ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭ জন ও চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ২জন মনোয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। মনোনয়নপত্র জমা দানকারীরা হচ্ছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ (আওয়ামী লীগ), জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. গোলাম হোসেন (স্বতন্ত্র), ডা. একেএসএম শহীদুল ইসলাম (জাতীয় পার্টি), মাসুউদুল আহসান (জাকের পার্টি), মো. সেলিম প্রধান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. শওকত হোসেন মিয়া (স্বতন্ত্র), মো. রাহাদ চৌধুরী (স্বতন্ত্র) চৌধুরী, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছে মো. সাইফুল ইসলাম সোহেল (জাসদ) ও মো. আলমগীর শাহ (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট)।

কচুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো ৩০ নভেম্বর (বৃহস্পতিবার)। এ উপজেলা থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও জমাদেন ৭ জন। ২ জন চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয় এবং বাকী তিনজন মনোনয়নপত্র জমা দেননি।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১লা ডিসেম্বর-৪ ডিসেম্বর। আপিলের তারিখ ৫ ডিসেম্বর – ৯ ডিসেম্বর। মামলা নিস্পত্তি ১০ ডিসেম্বর – ১৫ ডিসেম্বর। প্রার্থীতা

প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর রবিবার। প্রতীক বরাদ্ধ ১৮ ডিসেম্বর সোমবার। ভোট গ্রহণের তারিখ ৭ জানুয়ারী রবিবার। ছবি ০১: কচুয়ায় মনোনয়নপত্র জমা দিচ্ছেন  আওয়ামী লীগের প্রার্থী ড. সেলিম মাহমুদ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা