চাঁদপুর-২ আসনে নৌকার মনোনয়নপত্র দাখিল করলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া 

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২৩ | ৬:২৫
Link Copied Successfully!
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর- ২( মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
বুধবার দুপুরের মতলব উত্তর উপজেলায় নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নি কর্মকর্তা আশরাফুল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও প্রথম শ্রেণির ঠিকাদার শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার।
এদিকে মায়া চৌধুরী মনোনয়নপত্র দাখিলের খবর পেয়ে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হলেও নির্বাচন আচরণবিধি অনুযায়ী মাত্র ৪ জনকে নিয়েই মনোনয়ন দাখিল করেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর আগে চাঁদপুর -২ আসন থেকে দুইবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘকাল।
উল্লেখ্য, তফসিল ঘোষণা অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ই জানুয়ারী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত