প্রবাসীর নববধূকে ফুসলিয়ে অপহরণ, উদ্ধার হয়নি ৪ মাসেও

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৩ | ৭:০৫
Link Copied Successfully!

নোয়াখালীর সেনবাগে অপহরণের চার মাস পরও প্রবাসীর নববধূকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

এর আগে গত ২৪ জুলাই ভুক্তভোগীর মা সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ভুক্তভোগী গৃহবধূর মা অভিযোগে উল্লেখ করেন, গত ২৪ জুন প্রবাসী এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে আমার মেয়েকে বিয়ে দেওয়া হয়। বিয়ের ২৯ দিনের মাথায় ২২ জুলাই সন্ধ্যার দিকে শিহাব নামে এক তরুণ আমার মেয়েকে ৮ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকাসহ ভাগিয়ে নিয়ে যায়। ২৪ জুলাই এ ঘটনায় সেনবাগ থানায় আমার মেয়ে নিখোঁজ রয়েছে বলে আমি একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।  কিন্তু পুলিশ আমার মেয়েকে উদ্ধারে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
এর পর আমি মামলা করতে গেলে পুলিশ তালবাহানা করে সময়ক্ষেপণ করে মামলা নেয়নি। একপর্যায়ে আমি বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করি।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো. রবিউল ওরফে শিহাবের ফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে তার মায়ের ফোনে কল করা হলে ফোন রিসিভ করেন শিহাবের নানি আনোয়ারা বেগম। তিনি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তাদের মেয়ে আমাদের ছেলেকে নিয়ে ভেগে গেছে। ছেলের চিন্তায় তার মা অসুস্থ হয়ে পড়েছে।

সেনবাগ থানার ওসি জানান, ভুক্তভোগী পরিবার এ ঘটনায় আদালতে মামলা করেছেন।  মামলাটি নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

এ বিষয়ে জানতে চাইলে পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ