পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ১২ হাজার টাকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৩ | ৩:২০
Link Copied Successfully!
চাঁদপুরে পদ্মা নদীতে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের এক পাঙাশ মাছ ধরা পড়েছে । পরে মাছটি চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ১২ হাজার টাকায় ‍বিক্রি করা হয়। বৃহস্পতিবার সকালে চাঁদপুরে রাজরাজেশ্বর পদ্মা নদীতে ইলিশের জালে মাছটি ধরা পড়ে।
পরে পাঙাশ মাছটি আকবর নামের এক ক্রেতা নিলামের মাধ্যমে ১২ হাজার টাকায় কিনেছেন।
মাছঘাটের মৎস্য ব্যবসায়ী জহির জানান, এখানে ইলিশের পাশাপাশি পাঙাশ, আইড়সহ পদ্মা-মেঘনার বিভিন্ন মাছ জেলেরা ঘাটে নিয়ে আসে। জেলেরা সকালে ১৩ কেজি ২০০ গ্রাম মাছটি আমাদের আড়তে দিয়ে যান। পরে সেটি হাকডাকে নিলামে ৩২ হাজার টাকা মণে বিক্রি হয়। এতে কেজি হিসেব করে ১২ হাজার টাকা মোট খরচ পেড়েছে।
ক্রেতা আকবর জানান, পাঙাশ বড় হলে চাহিদা বাড়ে। এই পরবর্তীতে কেজি ধরে বিক্রি করা হবে। কিংবা কেউ চাইলে পুরোটা নিতে পারবে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদার বলেন, এখন নদীতে ইলিশ নেই। প্রতিদিন ৩০-৪০ মণও ইলিশ আসেনা। পাঙাশ, আইড়, চিংড়িসহ নদীর মাছে কিছুটা সরগরম মাছঘাট।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা