প্রবীর মিত্রের ইসলাম গ্রহণের খবর নিয়ে যা বললেন তার ছেলে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৩ | ৪:১০
Link Copied Successfully!

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার (২০ নভেম্বর) সকাল থেকেই ছড়িয়ে পড়েছে একটি খবর। যেখানে দাবি করা হচ্ছে, দেশের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। প্রমাণ হিসেবে এই অভিনেতার পুরোনো একটি সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে।

বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে প্রবীর মিত্রের পরিবার। অভিনেতার মুসলমান হওয়ার খবরটি সত্য নয় বলে গণমাধ্যমকে জানিয়েছে তার ছেলে মিথুন মিত্র। তিনি জানান, এটি সম্পূর্ণ ভিত্তিহীন খবর। এমনটা হলে আমরাই সবাইকে জানাতাম। কেউ গুজবে কান দিবেন না।

মিঠুন আরও বলেন, ‘আমার মা মুসলিম ছিলেন। তবে বাবা তার সনাতন ধর্মই পালন করছেন। যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। বাবার মতো একজন অভিনেতার নামে এমন গুঞ্জন গ্রহণযোগ্য নয়। আমি সবার কাছে অনুরোধ করছি, না জেনে কোনো তথ্য ছড়াবেন না।’

ব্যক্তিজীবনে অজান্তা মিত্রকে বিয়ে করেছিলেন প্রবীর মিত্র। তার স্ত্রী ২০০০ সালে মারা যান। অভিনেতার সংসারে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা হলেন মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম, সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, থিয়েটারে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন প্রবীর মিত্র। ‘লালকুটি’ থিয়েটারে কাজ করেছেন অনেক দিন। এরপর পরিচালক এইচ আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি। প্রবীর মিত্রের প্রথম সিনেমার নাম ‘জলছবি’।

ক্যারিয়ারের প্রথম দিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। ‘তিতাস একটি নদীর নাম’, ‘চাবুক’-এর মতো সিনেমায় তিনি ছিলেন নায়ক। এ ছাড়া ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমাতেও তিনি ছিলেন মূখ্য চরিত্রে। এরপর ধীরে ধীরে প্রবীর মিত্র মনোযোগী হন চরিত্রভিত্তিক অভিনয়ে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব