ফরিদগঞ্জে চাচী ধর্ষণের ঘটনায় দুই যুবক জেলহাজতে

Default User
ফরিদগঞ্জ সংবাদদাতা
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২০ | ৬:০৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় থানা পুলিশ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো : পৌর এলাকার উত্তর কেরোয়া গ্রামের মোঃ আনোয়ার উল্যাহর ছেলে মোঃ ইয়াছিন হোসেন (২১) ও আঃ হান্নানের ছেলে মোঃ রাজা (২০)। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, সৌদি প্রবাসীর স্ত্রীকে একই বাড়ির যুবক মাসুম (২৮) জোরপূর্বক ধর্ষণ করে। তার সহযোগী ইয়াছিন (২১) ধর্ষণের দৃশ্য ধারণ করে এবং অপরজন রাজা (২০) বাইরে থেকে পাহারা দেয়। পরে ওই যুবকরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ও তার সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে ওই গৃহবধূ ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ইয়াছিন ও রাজাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, গৃহবধূর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে দুই যুবককে আটক করা হয়েছে। এছাড়া প্রধান অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা