বাল্যবিয়ে প্রতিরোধে সাহসী কিশোরীকে সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৩ | ৮:৩১
Link Copied Successfully!

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধে সাহসী ভূমিকা রেখে প্রশাসনকে সহযোগিতা করায় কিশোরী হামিদা জাকিরকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত নিজ কার্যালয়ে ওই কিশোরীর হাতে মূল্যবান বই ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

ইউএনও বলেন, বাল্যবিবাহ এক সামাজিক ব্যাধি। এই অভিশাপ দূরীকরণে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। বুধবার (১৫ নভেম্বর) চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিলো। আয়োজনের পাত্রী অসম্ভব মেধাবী ও সাহসী হামিদা জাকির জয়িতা আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর দশম শ্রেণির ছাত্রী।
তথ্য দিয়ে তার সাহসিকতা, আত্মবিশ্বাস ও প্রত্যয়ে উক্ত বাল্যবিয়ের আয়োজন চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে জয়িতা বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পায়। ওই সময় কিশোরীর পিতা-মাতার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

যার ফলে আজ উপজেলা প্রশাসন দারুণ আত্মবিশ্বাসী ও সাহসী জয়িতাকে সংবর্ধনা প্রদান করে। এসময়ে তার হাতে তুলে দেওয়া হয় অমূল্য উপহার বই। সংবর্ধনার সময় জয়িতার বাবা জাকির হোসেন প্রধানিয়া-মা ও আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন উপস্থিত ছিলেন।

জয়িতাদের আত্মবিশ্বাস ও বড় হওয়ার প্রত্যয় আমাদের আশাবাদী করে তোলে। উপজেলা প্রশাসন জয়িতাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে বলে জানান ইউএনও।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব