চাঁদপুরের ৭ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৩ | ৫:১২
Link Copied Successfully!

চাঁদপুরের ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল’ সহ জেলার ৭ টি উন্নয়ন প্রকল্প ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ৬৪ জেলার ন্যয় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ কর্মকর্তারা যুক্ত ছিলেন।

পরে নদী বন্দরে ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল’ এর নির্মাণ কাজ প্রধানমন্ত্রীর পক্ষে ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

বিজ্ঞাপন

এ সময় চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরের উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে-চাঁদপুর নদীবন্দরে ‘আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, নব নির্মিত তিনটি কমিউনিটি ক্লিনিক, নবনির্মিত ২০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, মতলব উত্তর উপজেলায় নবনির্মিত সাব-রেজিষ্ট্রি অফিস, কারিগরি ও মাদ্রাস শিক্ষা বিভাগের আওতাধীন নবনির্মিত ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, নবনির্মিত ১৯টি প্রাথমিক বিদ্যালয় ও হাজীগঞ্জ উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা