চাঁদপুরে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৩ | ৫:০৩
Link Copied Successfully!

চাঁদপুরে দেড় হাজার পিস ইয়াবাসহ সোহেল বেপারী (২৮) নামের
এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের নিশি বিল্ডিং সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহেল বেপারী শহরের কয়লাঘাট এলাকার বেপারী বাড়ির রবিউল বেপারীর ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম, এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মোঃ রাকিবুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ অহিদ উল্লাহ এর এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল মাদক অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের নিশি বিল্ডিং সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লক্সের সামনের রাস্তার উপর থেকে সোহেলের কাঁধে ঝুলানো থাকা ১টি কালো রংয়ের পুরাতন স্কুল ব্যাগে রক্ষিত সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি স্বচ্ছ সাদা জিপারের মধ্যে, প্রতিটিতে ৫শ পিস করে মোট ১৫ শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। যাহার আনুমানিক মূল্য সাড়ে ৪ লক্ষ টাকা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত সোহেল জানায়, দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা হইতে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করতো।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম জানায়, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব