গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৩ | ৬:৫৬
Link Copied Successfully!
মতলব উত্তরে গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার যে উন্নয়ন করেছে তা জনগণের মাঝে প্রচার করতে হবে। সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবে সবাই মিলে তার পক্ষে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য সরকার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নুরমোহাম্মদ, ফরাজিকান্দি ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-এমরান খানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গ জেবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব, ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর হারিছ খান, পৌর যুবলীগ নেতা ওমর ফারুক খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন মুন্সী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরনবী খান প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের