মতলব উত্তরে এম ইসফাক আহসানের উদ্যোগে দিনব্যাপী ‘মুজিব’ সিনেমা প্রদর্শিত 

Default User
সুমন আহমেদ , মতলব উত্তর
আপডেটঃ নভেম্বর ৩, ২০২৩ | ৫:২২
Link Copied Successfully!
৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে। সকল ৯ টায় অনুষ্ঠান শুরু হয়ে দিন ব্যাপি চলে। দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত বিরতি ছিল।
চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি এর সৌজন্যে মুজিব সিনেমা দেখানো হয়।
মুজিব সিনেমা প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম ইসফাক আহসান বলেন, জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী, স্বাধীনতা বাংলাদেশ ও স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সমস্ত কিছু দেশের মানুষকে জানা দরকার। সেই জন্যই মূলত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই সিনেমাটি নির্মাণের উদ্যোগ গ্রহন করেন।
এই সিনেমাটি আমি মনে করি বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখা উচিৎ। তাহলেই বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারবেন। তিনি আরো বলেন, গত ১৩ অক্টোবর সারাদেশে মুক্তি পাওয়ার পর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় বিনামূল্যে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড থেকে সংগ্রহ করে জনসাধারনের জন্য দেখার ব্যবস্থা করেছি। ইসফাক আহসান বলেন, বাঙালী জাতির মুক্তি, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর জীবনী এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে এই সিনেমায়। তাই আমি এই মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি বিনামূল্যে জনসাধারনের জন্য প্রর্দশনের ব্যবস্থা করেছি। বাংলাদেশ কি থেকে কি হয়েছে তা ফুঠে উঠেছে এই সিনেমার মাধ্যমে। আমরা আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে আমরা এগিয়ে যাব স্মার্ট বাংলাদেশের দিকে।
৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা গ্রহন করা হয়। দিনব্যাপী মুজিব সিনেমা প্রদর্শনে মতলব উত্তর উপজেলার সহস্রাধিক মানুষ উপস্থিত হয়ে সিনেমাটি উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকারের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফুল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, চাঁদপুর জেলা পরিষদের মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি অ্যাড. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শ্যামল বাঢ়ৈই, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর হারিছ খান, যুবলীগ নেতা আসাদুজ্জামান নুর, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শরিফুল ইসলাম প্রমুখ। এসময় আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল পেশার শত শত লোকজন উপস্থিত থেকে সিনেমাটি উপভোগ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের