মেঘনায় ইলিশ ধরায় পৃথক অভিযানে ১৯ জেলের জেল-জরিমানা

Default User
মাজহারুল ইসলাম অনিক
আপডেটঃ নভেম্বর ২, ২০২৩ | ৮:৪৭
Link Copied Successfully!
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর ও হাইমচর উপজেলা টাস্কফোর্সের পৃথক অভিযানে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় আটক ১৯ জেলেকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২ নভেম্বর) অভিযানের শেষ দিনে এসব তথ্য জানান সদর ও হাইমচর উপজেলা মৎস্য বিভাগ।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ৮জন জেলেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
একই সময় জব্দ করা হয় ২৫ হাজার মিটার কারেন্টজাল, দুই মাছ ধরার কাঠের নৌকা ও ৩০ কেজি ইলিশ মাছ। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট, নৌকা কোস্টগার্ড হেফাজতে এবং ইলিশ স্থানীয় এতিমখানা, গরবী ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এদিকে হাইমচরে অভিযানে অংশগ্রহণকারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ জানান, গত ২৪ ঘন্টায় হাইমচর উপজেলায় অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করেন। এর মধ্যে ১১ জেলেকে ১ মাস করে কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী। বাকী একজেলে শারিরীক প্রতিবন্ধী হওয়ার কারণে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
একই সময় জব্দ করা হয় ৬০ হাজার মিটার কারেন্টজাল, ২টি মাছ ধরার নৌকা এবং ৩৫ কেজি ইলিশ মাছ। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট, নৌকা কোস্টগার্ড হেফাজতে এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিতরণ করা হয়।
উভয় অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন, হাইমচর আউটলেট ও নৌ পুলিশের পৃথক দল সার্বিক সহযোগিতা করেন জানান এই কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা