
ছয় মাসে কোরআনে হাফেজ হওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা


হাজীগঞ্জ পৌরসভার ধেররা ইমামের রাব্বানী দরবার শরীফের হযরত খাজা বেগম(রহ:) হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীকে সংবর্ধনা ও পাগড়ী প্রদান করা হয়।
বুধবার সকালে হাফেজিয়া মাদ্রাসার হলরুমে মাত্র ছয় মাসে কোরআন হেফজ সম্পন্ন হওয়ায় শিশু শিক্ষার্থী হাসানত’কে সম্মাননা স্মারক ও ফুলেল সংবর্ধনা জানান মাদ্রাসার কর্তৃপক্ষ। ধেররা আবেদীয়া মোজাদ্দেদীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দেদী, আবেদীয়া মোজাদ্দেদীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলী নকশে বন্দি।
হযরত খাজা বেগম(রহ:) হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম বলেন, ছয় মাসে হেফজ সম্পন্ন করা শিক্ষার্থী রাত দিন পরিশ্রম করে হেফজ শেষ করায় অভিবাদন জানান।


এছাড়াও মাদ্রাসার হেফজ বিভাগের বিভিন্ন নিয়মাবলী তুলে ধরেন তিনি।
এছাড়াও গরিব মেধাবী এতিম শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাঠদানের সুযোগ দিচ্ছেন হযরত খাজা বেগম(রহ:) হাফেজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত, নাতে রাসুল পরিবেশিত হয। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ধেররা আবেদীয়া মোজাদ্দেদীয়ার সিনিয়র শিক্ষক মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. হেলাল উদ্দিন ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী নকশবন্দি।








