শেখ হাসিনা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের অধিকার নিশ্চিত’সহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন: এমপি নুরুল আমিন রুহুল 

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৩ | ৬:৩৯
Link Copied Successfully!
সনাতন ধর্মালম্বীদের লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার মেহরনে উন্নয়ন ও শান্তি সমাবেশ  অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলার মেহরনে সনাতন ধর্মালম্বীদের লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি ।
এই সময়ে তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের অধিকার নিশ্চিতসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।
লক্ষী পূজা একটি সার্বজনিন উৎসবে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। আসুন আমরা সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করবো। কারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা সংগ্রামে সবাই অংশগ্রহণ করে বাংলাদেশ স্বাধীন করেছে। আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সমান অধিকার সু-নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, আসুন আমরা সবাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে কাজ করি। তাই আসন্ন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে আসীন করে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’
নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চাঁনমিয়া তালুকদারের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ রিপন বালা, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, মতলব পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন সরকার, জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শংকর নাগ,
চাঁদপুর জেলা পরিষদ সদস্য তাসলিমা আক্তার আখি, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক উত্তম কুমার দাস, মতলব দক্ষিন পুজা কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, নায়েরগাঁও দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,  নায়েরগাঁও দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আশ্বিনপুর হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মাসুদ রানা পাটোয়ারী, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহমেদ রিপন মীর, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম খান, মতলব পৌরসভার কাউন্সিলর মাইরিন আক্তার, মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী, মতলব পৌরসভার ৯নং ওয়ার্ড সভাপতি জহির হাজরা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নগেন্দ্র চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, মতলব পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য প্রদান করেন মেহরন জগন্নাথ দেব মন্দিরের সভাপতি প্রান গোবিন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের