শেখ হাসিনা সরকার আমলেই সকল ধর্মালম্বীরা তাদের উৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করছে: এম ইসফাক আহসান সিআইপি

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২৩ | ৪:২২
Link Copied Successfully!
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার আমলেই সকল ধর্মাবলম্বীরা তাদের উৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারছে। বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আর সেই কারণেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। সম্প্রীতির বন্ধনকে দীর্ঘ করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী আজ আপনাদের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে।
সোমবার সন্ধায় মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের শ্রী শ্রী রাধা মন্দির, পোদ্দার বাড়ি মন্দির, বিষ্ণু দত্ত বাড়ির শ্রী শ্রী দূর্গা মন্দির, নান্দুরকান্দি শ্রী শ্রী দূর্গা মন্দির, বাগানবাড়ি ইউনিয়নের শশ্মান ঘাট মন্দির সহ আরো ১২ টি মন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা  বলেন। সেই সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কূশল  বিনিময় করে মন্দিরে নগদ টাকা প্রদান করেন এম ইসফাক আহসান সিআইপি।
গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে গজরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রভাত কুমার ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন প্রমুখ।
সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের