সাকিবের ইনজুরির রিপোর্ট যেন ‘রাষ্ট্রীয় গোপন নথি’

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৩ | ৫:১৯
Link Copied Successfully!

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাংস পেশির ইনজুরিতে পড়েছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। সেই ইনজুরির পর থেকেই শুরু হয় সাকিবকে নিয়ে ধোঁয়াশা। সবার মনে একটাই প্রশ্ন—সাকিবের ইনজুরি কতোটা গুরুতর। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও এ বিষয়ে টু শব্দটি পর্যন্ত করছেন না বোর্ডকর্তা, টিম ম্যানেজমেন্ট বা কোচদের কেউই।

চোট পাওয়ার পর দুই দফায় সাকিব তার চোটাক্রান্ত জায়গায় এমআরআই করিয়েছেন। দুবারের স্ক্যান রিপোর্টও চলে এসেছে ইতোমধ্যেই। কিন্তু বোর্ডের কাছে এই রিপোর্ট যেন রাষ্ট্রীয় অতি গোপন কোনো নথি। যে কারণে কঠোর গোপনীয়তার সঙ্গে এখন পর্যন্ত লোকচক্ষুর অন্তরালেই রাখা হয়েছে সেই রিপোর্ট।

 

বোর্ডের পক্ষ থেকে দেশের ক্রিকেটের পোস্টার বয়ের চোটের আপডেট সম্পর্কে কিছুই জানানো হয়নি। কেবল বলা হয়েছে সাকিব রয়েছেন পর্যবেক্ষণে। ব্যাস এতটুকুই। কোন লেভেলের চোট, কতদিন থাকবেন মাঠের বাহিরে এসব বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন বোর্ড কর্তা, টিম ম্যানেজমেন্ট, কোচেরা।

বিজ্ঞাপন

স্ক্যানের প্রথম রিপোর্ট পেয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে দেখা গিয়েছিল অনুশীলনে। টানা ৪৫ মিনিট ব্যাটিং করেছিলেন তিনি নির্বিঘ্নে। যদিও রানিং করেছিলেন সামান্য। কিন্তু সে সময় তার বডি ল্যাঙ্গুয়েজে তাকে শতভাগ সুস্থ্যই মনে হয়েছিল।

এমনকি ম্যাচের প্রায় ৪০ মিনিট আগেও সাকিবকে মাঠে নকিং করতে দেখা গিয়েছিল। কিন্ত সবাইকে অবাক করে দিয়ে বাঁহাতি এই অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা।

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় সাকিবকে নিয়ে ঝুঁকি নিতে চাওয়া হচ্ছে না বিধায় ভারতের বিপক্ষে রাখা হয়নি তাকে। কিন্তু ইনজুরির আপডেট ইস্যুতে আবারও মুখে কুলুপ টিম ম্যানেজমেন্টের।

বিজ্ঞাপন

কি কারণে এমন লুকোচুরি সেটিও অজানা। এটিও জানা যায়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে সাকিব থাকবেন কি না। সবকিছুতেই নিয়মমাফিক কঠোর গোপনীয়তা বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে বোর্ড।

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন