চাঁদপুরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৩ | ৯:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর লক্ষ্মীরচর এলাকায় নৌ পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া জেলে শাকিল হোসেন বেপারী (১৯) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে আজকা বাজার নামাক এলাকা থেকে তার মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে জানান স্থানীয়রা। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শাকিল সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের বলাশিয়া এলাকার মো. রহিম বেপারীর ছেলে।

বিজ্ঞাপন

ওই অভিযানের নেতৃত্বে ছিলেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে আমাদের নিয়মিত অভিযানে লক্ষ্মীরচর এলাকায় মা ইলিশ নিধনকালে মাছ ধরার নৌকাকে ধরার জন্য চেষ্টা করা হয়। জেলেরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। এ সময় ওই ট্রলারে থাকে ৮জন জেলের মধ্যে সকলেই নদীতে ঝাঁপ দেয়। এর মধ্যে আমরা ৭জনকে আটক করলেও একজন নিখোঁজ থাকে। পরে বাকী ৭ জনকে থানায় এনে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

ওসি আরো বলেন, মরদহে থানা থেকে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাটি সত্য। জেলেরা পুলিশ দেখে নদীতে পালানোর সময় ওই ট্রলারে থাকা ৮ জেলেই ঝাঁপ দেয়। ৭ জনকে আটক করলে তারা তখন বলে আমাদের সাথের আরেকজন নেই। সেই নিখোঁজ জেলের মরদেহই আজকে উদ্ধার হয়। তবে ধারণা করা হচ্ছে সে নদীতে ঝাঁপ দিতে গিয়ে ট্রলারের পাখার সাথে শরীরের বিভিন্নস্থান আঘাত প্রাপ্ত হয় এবং ডুবে গিয়ে মৃত্যুবরণ করে।

 

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ